নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ইরান ইজরায়েলের যুদ্ধ এখন বিরাট আকার নিয়েছে। নিজেদের সবটা উজাড় করে দিতে যুদ্ধের মোকাবিলা করছে ইরান। যের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। দুবাইয়ে মিসাইল হামলাও হয়েছে। বাদ যায়নি বাহরিনও। এমতাবস্থায় বাহরিনে আটকে রয়েছে বারসাতের এক তরুণী। মেয়ের চিন্তায় এখন রাতের ঘুম উড়েছে বৃদ্ধ বাবা মায়ের। মেয়েকে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা।
সূত্রের খবর , তরুণীর নাম সুলেখা দাস। বাড়ি উত্তর ২৪ পরগোণার বারাসাতে। বাবা শংকর দাস বেশ কয়েকবার মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়েছেন। কখনও কথা হচ্ছে তো কখনও ফোন কেটে যাচ্ছে। কর্মসূত্রে বাহরিনে রয়েছেন সুলেখা। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বিমান পরিষেবাও এখন বন্ধ। বাইরে যেকোনো সময় বোমা বিস্ফোরণ হতে পারে। তাই বাইরের মুখ অবধি দেখতে পাচ্ছেন না সুলেখা। এই মুহূর্তে মেয়ের চিন্তায় নাওয়া খাওয়া ভুলে শুধুই যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন মা-বাবা। এই মুহূর্তে তারা চাইছেন সুস্থ সবলভাবে তাদের মেয়ে যেন শীঘ্রই ঘরে ফিরে আসে।

টিভি১৯ বাংলার ক্যামেরার সামনে পিতা শংকর দাস বলেছেন , "চিন্তা তো হবেই। মেয়ে এমন একটা জায়গায় আটকে আছে যেখানে এখন যুদ্ধ চলছে। আমি যতদূর বুঝি এই যুদ্ধ সহজে থেমে যাওয়ার নয়। এখন চারিদিকে যুদ্ধ। মেয়ে যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি একেবারেই ভাল নয়। ও খুব ভয়ে রয়েছে ঠিক তেমনই আমরাও ভয়ে আছি। তিন বছর আগে ওখানে গেছিল। মাঝে একমাস এসে থেকে ফের ওখানে কাজে গেছে। তবে এখন আমি চাই কাজ বন্ধ থাক। আমার মেয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসুক।"

সুলেখার মা বলেছেন , "শনিবার থেকেই আমি ভীষণ আতঙ্কে আছি। আমি কিছুই বুঝে উঠতে পারছিনা। খাওয়া দাওয়া তো ভুলেই গেছি। শরীর খারাপ হয়েছে মেয়ের। বমি হয়েছে বেশ কয়েকবার। আমি এবার আসলে মেয়েকে আর যেতে দেব না। আমি এখন চাই ভারত সরকার যেন দ্রুত আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেয়।"
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের