নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – এলাকায় নতুন করে গজিয়ে উঠেছে মদের দোকান। সেই মদের দোকানকে কেন্দ্র করে বাড়ছে সমাজবিরোধীদের তাণ্ডব। মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ পূর্ব বর্ধমানে। অবরোধ কালনা-কাটোয়া রাস্তা। ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায়। মদের দোকানের সামনে কালনা–কাটোয়া STKK সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পারুলিয়া গ্রামের কয়েকশো মহিলা ও পুরুষ।বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট মদের দোকান থেকে মদ্যপান করে বাড়ি ফিরে বহু যুবক ও গৃহস্থ পরিবারে অশান্তি করছেন। এর জেরে এলাকায় সামাজিক সমস্যা বাড়ছে। বাজারের মধ্যে মদের দোকান থাকায় পরিবেশও নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা তৈরি হচ্ছে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে ভবিষ্যতে আবার মদের দোকান চালু হলে নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের