নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শান্তিকুঠি ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামাপ্রসাদ পল্লীর বাসিন্দা আম্বালিকা সরকার স্বামী ও সন্তান নিয়ে থাকতেন। অভিযোগ, প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতেন স্বামী রাজদ্বীপ বড়ুয়া। তা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। সোমবার সন্ধ্যায় ফের একই পরিস্থিতির সৃষ্টি হয়। শুরু হয় বচসা। এক পর্যায়ে উত্তেজনা চরমে ওঠে।

অভিযোগ, এমন সময় আচমকাই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন রাজদ্বীপ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আম্বালিকা। তড়িঘড়ি তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাসপাতাল চত্বর থেকে অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনও সদুত্তর দেননি বলে জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে মৃতার কাকা রাজু সরকার কান্নাজড়ানো গলায় জানান, 'ওদের মধ্যে প্রায় দিনই ঝগড়া-মারামারি লেগেই থাকত। তবে এইভাবে মেয়েটাকে মেরে ফেলবে ভাবতে পারিনি। এইটুকু বয়সে অকালে প্রাণ গেল। এমন পরিণতি মেনে নিতে পারছি না। রাজদ্বীপের কঠোর শাস্তি চাই'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের