নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সাতসকালে নাবালককে একা পেয়ে ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে জখম করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , পাঠানখালী এলাকার বাসিন্দা সাবির সরকার (১৫)। রবিবার সকালে একা ধুড়ি বাজারে মামার বাড়ির উদ্দেশ্যে বেরোয়। টোটো ধরতে পায়ে হেঁটে মাতলা ব্রিজ পেরোনোর সময় নির্জনতায় সুযোগ নিয়ে ২ দুষ্কৃতী তার পথ আটকায়। অভিযোগ, এরপর টেনে-হিঁচড়ে তাকে ব্রিজের তলায় নিয়ে গিয়ে নগদ টাকা দাবি করে। অর্থ দিতে না পারায় পরিজনদের ফোন করে টাকার জন্য চাপ সৃষ্টি করে।

অভিযোগ ওঠে, নাবালক রাজি না হওয়ায় এলোপাথাড়ি মারধর করা হয়। পরবর্তীতে তার কাছে থাকা ১০০ টাকা দিলেও রেহাই মেলেনি। দুষ্কৃতীরা ধারালো ব্লেড দিয়ে কিশোরের শরীরে একাধিক স্থানে আঘাত করে। যন্ত্রণায় চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
আক্রান্ত কিশোরের প্রতিবেশী রাজ সরকার জানান, 'আমি খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসি। কিছু টাকার জন্য একটা বাচ্চার ওপর এমন পাশবিক অত্যাচার কল্পনা করা যায় না। এই এলাকায় আগেও এমন ঘটনা ঘটেছে। দোষীদের কঠোর শাস্তি চাই। যাতে অন্য কারও ক্ষতি করার দুঃসাহস না করে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের