নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মসজিদ থেকে মাইক খোলা নিয়ে এবার রাজপথে সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিলেন জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা। আদালতের অনুমতি মিলতেই মঙ্গলবার শিয়ালদহ থেকে মৌলালী পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মসজিদে মাইক খোলার লিখিত নির্দেশিকা কোথায়, পুলিশের অতিসক্রিয়তা সহ একাধিক প্রশ্ন সামনে রেখেই পথে নামছে মিছিল।
মসজিদ থেকে মাইক খোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে বিতর্ক চলছে। এই আবহেই এবার পথে নামছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, একাধিক জেলায় পুলিশ মসজিদ থেকে মাইক খুলে নিতে তৎপর হলেও তার পিছনে নির্দিষ্ট কোনও লিখিত নির্দেশিকা দেখানো হচ্ছে না। তার প্রশ্ন, প্রশাসনের কাছে যদি নির্দিষ্ট নির্দেশ থাকে, তাহলে সেই নির্দেশিকা প্রকাশ্যে আনা হচ্ছে না কেন? এই অভিযোগ সহ একাধিক দাবিকে সামনে রেখেই মঙ্গলবারে প্রতিবাদ মিছিলের আয়োজন। শিয়ালদহ বিগ বাজার থেকে মিছিল শুরু হয়ে মৌলালী মোড় পর্যন্ত যাওয়ার কথা।
মিছিলের জন্য গত ৩ আগস্ট কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের তরফে ইতিবাচক সাড়া না মেলায় আদালতের দ্বারস্থ হন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শেষ পর্যন্ত আদালতের অনুমতি পাওয়ার পরই মিছিলের পথ পরিষ্কার হয়। শুধু মসজিদের মাইক খোলা নয়, জনগণনা বা সেনসাসের ফর্ম পূরণের বিষয়টিও এই প্রতিবাদের অন্যতম ইস্যু। সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রশ্ন, জনগণনা প্রক্রিয়ায় যেভাবে নাগরিকদের নিজেদের ফর্ম নিজেকেই পূরণ করতে বলা হয়েছে, তা বাংলার কতজন মানুষের পক্ষে বাস্তবে সম্ভব? সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলছেন তিনি।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের