নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। প্রায় ৬৩০ বছরের পুরনো এই রথকে ঘিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ধর্মীয় আচার ছাড়াও এই উৎসব বাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
রথযাত্রার আরেকটি বড় আকর্ষণ জগন্নাথ দেবের ৫৬ ভোগ। সুগন্ধি পোলাও, খিচুড়ি, ধোঁকার ডালনা, ছানার তরকারি, আলুর দম, ক্ষীরের পায়েস, মালপোয়ার মতো নানা পদ নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব বাংলার মিহিদানা খুব পছন্দ করতেন। সেই কারণে আজও মিহিদানা, ঘুটকে সন্দেশের মতো মিষ্টিও ভোগে রাখা হয়।
মাহেশের ভোগ তৈরিতে সাধারণ লবণ ব্যবহার করা হয় না। তার বদলে সৈন্ধব লবণ দেওয়া হয়। বছরের বিভিন্ন সময়ে ভোগের তালিকায় শাক, ডাল, ভাজা, চাটনির মতো পদও থাকে। বিশেষ দিনে ভোগের পরিমাণ আরও বাড়ানো হয়। শেষ পাতে ক্ষীরের পায়েস, মালপোয়া নিবেদন করার রীতি বহু দিনের।
প্রসঙ্গত, রথযাত্রাকে ঘিরে জিটি রোডের দুধারে বড় মেলা বসে। নানা ধরনের দোকানের পাশাপাশি নাগরদোলা, শিশুদের খেলাধুলার ব্যবস্থাও থাকে। ভক্তরা খালি পায়ে রশি টেনে রথকে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যান। এই ঐতিহ্য দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ মাহেশে আসেন।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের