নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাজ্য রাজনীতির উত্তাপের মাঝেই লক্ষ্মীর ভান্ডারকে প্রকাশ্যে ‘মুসলমান ভান্ডার’ বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক। ঘটনাকে ঘিরে তীব্র চাপানউতোর শুরু হয়েছে ইন্দাস এলাকায়। তবে শাসকদল নীরব না থেকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বামনিয়া হাটতলা ময়দানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র রাহুল সিনহা। সভামঞ্চে ওন্দার বিধায়ক অমরনাথ সাহা বক্তব্য রাখেন, মাসে মাসে মহিলারা যে এক হাজার টাকা পাচ্ছেন সেটিকে লক্ষ্মীর ভান্ডার বলা ঠিক নয়। তাঁর মতে সেটি আসলে মুসলমান ভান্ডার।

বিধায়কের যুক্তি অনুযায়ী, অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা থাকায় নির্দিষ্ট অঙ্ক মিলছে। অন্যদিকে বেশিরভাগ মুসলিম পরিবারে একাধিক নারী সদস্য থাকায় পরিবারপিছু ৩-৪ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই মন্তব্য ঘিরে শাসক শিবিরে ক্ষোভ ছড়িয়েছে।
বিজেপি বিধায়ক সাংবাদিকদের জানান, 'আমার যুক্তি ভুল নয়। সংখ্যালুকে এইভাবে ব্যবহার করছে শাসকদল। ভারতের অন্যান্য রাজ্যেও এই প্রকল্প ভিন্ন ভিন্ন নামে চালু রয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারের বদলে ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালু হবে। সেখানে প্রকৃত উপভোক্তাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে'।
এ বিষয়ে তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, 'লক্ষ্মী হিন্দু ধর্মের দেবী। তাঁর নামের সঙ্গে মুসলিম শব্দ জুড়ে দেওয়া বিজেপির বিকৃত মানসিকতার পরিচয়। আসলে এই প্রকল্পের সাফল্যে তাঁরা ভয় পেয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার নারীশক্তিই এর উপযুক্ত জবাব দেবে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের