নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই শিলিগুড়িতে বৃষ্টির হুমকি ছিল দেখার মত। যদিও পুজোটা ভালভাবে কেটেছে শিলিগুড়িবাসীর। তবে লক্ষ্মীপুজোয় সেই একই হুমকি। পুজোর আগের দু'দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। প্রতিমা বিক্রেতাদের মাথায় হাত থেকে শুরু করে সকাল সকাল বাজারের যা অবস্থা , তা রীতিমত হিমশিম খাওয়ানোর মত।
গতকাল থেকেই কেনাকাটায় বাঁধা পড়ে। অনেকেরই আশা ছিল সকাল সকাল বাজার করবেন , কারণ পূর্ণিমা লাগছে সেই দুপুর দুপুর। তবে সেই আশায় জল ঢেলে দিয়েছেন ভগবান। সকাল থেকেই জোর বৃষ্টি। এই সমস্ত পুজোয় ঠাকুরমশাইদের নিয়ে টানাটানি থাকে দেখার মত। কারণ , বৃষ্টির জেরে দুপুরের দিকে যা হাল সেখানে পুরোহিত দেখলেই পাকড়াও করছেন অনেকে। পরের দিকে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বেশি না ভেবে পুরোহিত ধরছেন তারা। আগে তাদের বাড়িতে পুজো করতে হবে বলে দাবি অনেকের। আবার যাদের বাড়িতে পুজো করার কথা তাদের কাছ থেকে অনবরত ফোন আসছে। কোনমতে কথা দিয়ে ধুতি গুটিয়ে দৌড় মারছেন পুরোহিতরা।
আবার অন্যদিকে সন্ধ্যার বাজারের অবস্থা আরও খারাপ। যারা কালকে পুজো করবেন বলে আজ বাজারে এসেছেন দাম শুনে তাদের মাথায় হাত। ফুল , ফল , সব্জি , সবজায়গাতেই আকাশছোঁয়া দাম। তবে বছরে একবার লক্ষ্মীপুজোর ক্ষেত্রে দাম কখনোই বাঁধা হয়ে দাঁড়ায়না। সেই সুযোগেই ইচ্ছেমত দাম বসাচ্ছেন দোকানিরা। লক্ষীদেবীর আরাধনায় সেই দাম দিয়েই জিনিস কিনছেন সকলে।
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের