নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাউন্সিলর ক্লাব রুমে অধিবেশন। পুরসভার চেয়ারপার্সন মালা রায় সেক্রেটারির কাছে চাবি চেয়ে চিঠি লিখেছিলেন। যদিও সেক্রেটারির তরফ থেকে বলা হয় তিনি এখনও দায়িত্ব নেননি। তার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা ঘটল। পুরসভা কক্ষ খোলা না পেয়ে কাউন্সিলর ক্লাব হাউসেই বসল অধিবেশন। শুধুমাত্র তৃণমূলের পুর প্রতিনিধিরাই সেখানে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, পুরসভার চেয়ারপার্সন মালা রায় বারংবার অধিবেশন কক্ষ খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষ খুলে দেওয়া হয়নি।
শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু পুরসভার সেক্রেটারি অনিবার্য কারণ দেখিয়ে সেই অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন। এরপর মালা রায়ের তরফ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছিল। যদিও সেই চিঠিতে কারোর নাম লেখা হয়নি। চিঠিতে বলা হয়, "চেয়ারপার্সনের অনুমতি ছাড়া সেক্রেটারি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা?" তারপরে মালা রায় অধিবেশন কক্ষের চাবি চান। কিন্তু পাল্টা নতুন সেক্রেটারি তরফে জানানো হয়, তিনি এখনও দায়িত্ব পাননি। ফলে এসব করা সম্ভব না। শেষ পর্যন্ত চাবি না পাওয়ায় অধিবেশন কক্ষ খোলা যায়নি। ফলে কাউন্সিলর্স ক্লাব রুমের ভিতরেই অধিবেশন বসে।
অধিবেশনের সময় মেয়র ফিরহাদ হাকিম বলেন, "অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি প্রাণপণে চেষ্টা করছি যেন এই ধরনের ঘটনা না ঘটে। সেক্রেটারিকে ডেকেও বোঝানোর চেষ্টা করেছি। সরকার সরকারের কাজ করবে আমাদেরকে আমাদের কাজ করতে হবে"।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের