নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বড় সাফল্য পেল এনএসসিবিআই থানার পুলিশ। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমান সোনার গয়না, রুপোর গয়না, স্কুটি সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এনএসসিবিআই থানার কাছে খবর আসে যে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় সোনা সহ রুপোর গয়না পাচারের চেষ্টা হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করে নাকা চেকিং শুরু করে পুলিশ। অভিযান চলাকালীন একটি স্কুটিতে থাকা সন্দেহভাজন ব্যক্তি কার্গো এলাকার দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটকায়। এরপর স্কুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০০ গ্রাম সোনার গয়না, ৯০০ গ্রাম রুপোর গয়না। স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের নাম রামঅবতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হবে। উদ্ধার হওয়া গয়নার উৎস, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে এনএসসিবিআই থানার পুলিশ।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের