নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - স্বাধীনতা দিবসে খুদে পড়ুয়াদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করল সবং চক্রের আশাপুরা প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের সহযোগিতায় নিজেদের হাতে জাতীয় পতাকা তৈরি করল পড়ুয়ারা। এই কাজের মাধ্যমে স্বাধীনতার মূল্য তথা জাতীয় পতাকার গুরুত্ব সম্পর্কেও তাদের বোঝানো হল। নতুন কিছু শেখার সুযোগ পেয়ে উৎসাহিত হয়েছে স্কুলের পড়ুয়ারা।
সূত্রের খবর, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে স্কুলেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়ের মন্ত্রী পরিষদের সদস্যদের পাশাপাশি সমস্ত পড়ুয়া কর্মশালায় যোগ দেয়। ছোটদের কাজে সাহায্য করে বড় ক্লাসের পড়ুয়ারা। প্রাকৃতিক রঙ ব্যবহার করে সকলে মিলে জাতীয় পতাকা তৈরি করে। সেই পতাকা দিয়ে স্কুল সাজানোর পাশাপাশি স্বাধীনতা দিবসের প্রভাতফেরিতেও অংশ নেয় তারা। এক্ষেত্রে পতাকা তৈরির পুরো প্রক্রিয়ায় পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম বেরা জানিয়েছেন, এই ধরনের কাজে শিশুদের সৃজনশীলতা বাড়বে। নিজেদের হাতে পতাকা তৈরি করায় তার প্রতি পড়ুয়াদের দায়িত্ববোধও তৈরি হবে। স্বাধীনতা দিবসের পরে জাতীয় পতাকা অবহেলায় পড়ে থাকা বা নষ্ট হওয়ার ঘটনা কমাতে এই উদ্যোগ সাহায্য করবে। আর তৈরি পতাকা যত্ন করে বাড়িতে রাখার অভ্যাসও গড়ে উঠবে।
সহকারী শিক্ষক কমল খাটুয়া বলেন , ছোট বয়স থেকেই দেশের প্রতি সম্মানবোধ শিশুদের মধ্যে তৈরি করা প্রয়োজন। স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি দেশের প্রতি দায়িত্বের কথাও তাদের বোঝানো দরকার। এই কর্মশালা সেই ভাবনাকেই আরও শক্ত করেছে। নিজের হাতে তিরঙ্গা তৈরি করতে পেরে পড়ুয়ারাও খুব আনন্দিত বলে জানান তিনি।
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের