নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - কিস্তির টাকা সংগ্রহ করতে বেড়িয়ে নিখোঁজ হলেন এক অর্থলগ্নি সংস্থার কর্মী। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার খড়িবাড়ি এলাকায়। নিখোঁজ ওই কর্মীর নাম অসিত পাল (৪০)। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রের খবর , প্রতিদিনের মতো ওই যুবক শনিবার সংস্থার হয়ে কিস্তির টাকা আদায় করতে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি শুরু হলে রাস্তার ধার থেকে তাঁর ব্যবহৃত বাইকটি উদ্ধার হয়, কিন্তু ওই কর্মীর কোনও খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সংশ্লিষ্ট অর্থলগ্নি সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়েছে। নিখোঁজ যুবকের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। দ্রুত তাঁর স্বামীকে খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন।
খড়িবাড়ি থানার এক পুলিশ আধিকারিক জানান, "নিখোঁজ যুবকের মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এটি ব্যক্তিগত শত্রুতা, ছিনতাই নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে যুক্ত, তা সব দিক থেকেই তদন্ত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের