নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর প্রার্থী ঘোষণার পর এবার শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। বিজেপি থেকে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার শনিবার খড়গপুরের হয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার মনোনয়ন জমা ঘিরে দেখা গেল একাধিক হেভিওয়েট নেতার উপস্থিতি।
দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে ব্রাত্য থাকার পর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের পুরোনো মেজাজে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। খড়গপুর থেকে তাকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে তাকে। শনিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শহরে বিশাল শোভাযাত্রা করেন দিলীপ ঘোষ। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ‘ভারত মাতা কী জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খড়গপুর সদর কেন্দ্র নিয়ে বিজেপির বিশেষ গুরুত্ব স্পষ্ট এই শোভাযাত্রা থেকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বিজেপি জয়লাভ করে। তার আগে ২০১৯ সালে দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে এই কেন্দ্র হাতছাড়া হয়েছিল বিজেপির।
এর আগে নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর পাশে ছিলেন দিলীপ ঘোষ। আবার ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে বিজেপির হেভিওয়েট নেতাদের সক্রিয়তা স্পষ্ট হয়ে উঠছে। খড়গপুরে দিলীপ ঘোষের মনোনয়ন জমা ঘিরে বিজেপির এই শক্তি প্রদর্শন নির্বাচনী লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের