নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। আর এই আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সাধারণের মধ্যে। আর সেই আশঙ্কাই সত্যি হল খাপাইডাঙায়। ভোটার তালিকা থেকে শতাধিক বৈধ ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র জনরোষ তৈরি হয়েছে। রবিবার সকাল থেকেই ক্ষুব্ধ মানুষ পথ অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন।
সূত্রের খবর, খাপাইডাঙা অঞ্চলের বুথ নম্বর ৩-এর ৩০০/৩ বুথে প্রায় ৭০০ জন বৈধ ভোটার থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম উঠেছে মাত্র ১৪০ জনের। বাকি প্রায় ৫৬০ জনের নাম একযোগে বাদ পড়েছে। আর এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে জনমানসে। বহু পরিবারের অভিযোগ, তাদের প্রজন্ম ধরে ভোট দেওয়ার পরেও হঠাৎ করে নাম কেটে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই বাসিন্দারা রাস্তায় নামে এবং পথ অবরোধ শুরু করেন। অবরোধ স্থলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাব্বির-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আন্দোলনকারীদের অভিযোগ, 'আমরা পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, বিধানসভা সব ভোট দিয়েছি কিন্তু তারপরেও আমাদের ২০০২ এর ভোটার তালিকায় নাম নেই। আমরা এখানে স্থানীয় তারপরেও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। অনালাইনে ফর্ম আপলোড করা যাচ্ছে না। আমাদের বাবারা ভোট দিয়েছে কিন্তু তারপরেও তাদের নাম তালিকায় নেই। এর একটা সুষ্ঠ সমাধান চাই আমাদের। এর জন্যই আমাদের পথ অবরোধ।'
নিপ্রম সভাপতি মোহাম্মদ সাব্বির বলেন, ' কেন্দ্রীয় সরকার SIR এর নামে মানুষের ওপর যে অত্যাচার চালাচ্ছে সেটা কখনই মেনে নেওয়া যায় না। এর জন্য সাধারণ মানুষের কর্মসংস্থানে অসুবিধা হচ্ছে। অবিলম্বে বৈধ ভোটারদের নাম যাচাই করে নতুন করে তালিকা প্রকাশ করতে হবে। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা আরো বড় আন্দোলন সংগঠন করবো।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের