68b03c8095dd0_WhatsApp Image 2025-08-28 at 4.08.49 AM
আগস্ট ২৮, ২০২৫ দুপুর ০৪:৫৫ IST

জয়বাংলা স্লোগানেই বিপত্তি! তৃণমূলকর্মীদের ওপর সরাসরি আক্রমণ বিজেপির

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - হাওড়া স্টেশনে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন কর্মীরা। সকালবেলার লোকাল ট্রেন ভর্তি স্লোগান, পোস্টার, কর্মীদের উচ্ছ্বাস। কিন্তু সেই পথেই হঠাৎ অন্ধকার নেমে এল। লিলুয়া স্টেশনের ঢোকার মুখে আচমকা হামলার শিকার হন ডানকুনির দুই যুবক। মুহূর্তের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের জায়গা নিল আতঙ্ক আর রক্তাক্ত চিৎকার। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আহতদের নাম সিদ্ধার্থ রায় ও অর্ণব রায়। দু’জনেই ডানকুনির ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার সকালে ডানকুনি মিউনিসিপ্যালিটি থেকে একাধিক কর্মী ও সমর্থক হাওড়ার গান্ধী মূর্তির নীচে নির্ধারিত সমাবেশে যোগ দিতে রওনা দেন। তারা হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে চেপে হাওড়া আসছিলেন। অভিযোগ, লিলুয়া স্টেশনে ঢোকার মুখে হঠাৎই অতর্কিতে হামলা চালানো হয়। তখনই গুরুতর জখম হন সিদ্ধার্থ ও অর্ণব।

২১ নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থ রায়  ( আক্রান্ত কর্মী )

জয় বাংলা স্লোগান দেওয়ায় গলায় গেরুয়া ফেট্টি পড়ে এক ব্যক্তি হামলা চালানো হয় বলে অভিযোগ করেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। তিনি জানান,''বিরোধী দলের পায়ের তলার মাটির কোনো জোর নেই, সেকারণেই জয়বাংলা স্লোগানে তারা ভয় পেয়ে  এইকাজ করছে।''

চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দুই যুবককে তড়িঘড়ি হাওড়া এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত দুজনেরই অবস্থা স্থিতিশীল। তবে তারা এখনও আতঙ্কে রয়েছেন। আক্রান্তদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। তাদের সন্দেহের তীর বিজেপির দিকেই।যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, এটা আইনশৃঙ্খলার বিষয়। পুলিশ তদন্ত করে যাঁরা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

আক্রান্ত কর্মী ওরফে ডানকুনির ১১নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলরের ছেলে অর্ণব রায় জানান, ''আমরা হাওড়া যাচ্ছিলাম সমাবেশে যোগ দিতে। লিলুয়ায় হঠাৎ কয়েকজন চড়াও হয়।ধস্তাধস্তি শুরু হলে প্রাণভয়ে পালতে গিয়ে রেললাইনের পাশে থাকা ইলেকট্রিক পোস্টে আঘাত লাগে।''

অপর আক্রান্ত কর্মী অর্ণব রায় 

তৃণমূল সমর্থক শেখ হাসিবুল অভিযোগ করেন, ''হামলাকারীরা এসে প্রথমে জানতে চায় তারা কোন দলের প্রার্থী,এরপর তৃণমূল শনাক্ত করে তারা ধারালো অস্ত্র দিয়ে দুই যুবকের ওপর হামলা চালায়।''

তৃণমূল সমর্থক শেখ হাসিবুল 

আরও পড়ুন

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের