নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জমি জায়গা নিয়ে বচসা নতুন নয়। তবে এবার শাসক দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব। যার ফলে রীতিমত রণক্ষেত্রের রূপ নিল সিউড়ি। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। আহত হয়েছেন মোট ৭ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে।
সূত্রের খবর , আহতরা বেশিরভাগই অনুব্রত মণ্ডলের অনুসরণকারী। আহত হওয়ার পর তারা নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাদের মতে , কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরাই হামলা চালিয়েছে। শুধু তাই নয় বেধড়ক মারধর করা হয়েছে তাদের। আবার নুরুল ইসলামের ঘনিষ্ঠদের দাবি , গ্রামে বৈঠক করছিলেন তারা। সেই সময় হঠাৎই তাদের ওপর আক্রমণ করে অনুব্রত মণ্ডলের অনুগামীরা।

নুরুল ইসলাম ঘনিষ্ঠ মীর সমিদ জানিয়েছেন , "একজনের বাড়িতে ঝামেলা চলছিল। সেই নিয়েই একটা বৈঠক চলছিল। তখন কোথা থেকে একদল দুষ্কৃতী এসে আমাদের ওপর চড়াও হয়। আমাদের মারধর করতে করে। এদিকে ৪ জন অহিটি হয়েছে । আমি কারোর নাম নিতে চাইনা। হয়তো ব্যক্তিগত কারণেই আঘাত করছে। তবে আমি কোনো অভিযোগ জানাতে চাইনা।"

অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ শেখ মইদুল জানিয়েছেন, "আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম। ওরা হঠাৎই আক্রমণ করে। আমাদের সবাইকে বাশ পেটা করে। এছাড়া হাতের সামনে যা পেরেছে তাই দিয়ে মেরেছে। সকলেই চিনি। নুরুলের দল করে তারা। নুরুলের পেছন পেছন ঘুরে বেড়ায়। গুরুতর আহত হয়েছে আমাদের ছেলেরা। আমাদের নামে মারধরের যা যা অভিযোগ আনা হয়েছে সবটাই মিথ্যে। আমরা কোনো দোষ করিনি।"
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের