নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জলে ডুবে মৃত্যু আড়াই বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। মৃত শিশুর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে মা। শিশুটির মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনায় শোকাহত পরিবারসহ গোটা গ্রামবাসী।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে উত্তর বড়শাকদল ধোপারঘাট এলাকার বাসিন্দা গোবিন্দ সরকার কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। সেই সময় তার স্ত্রী এবং আড়াই বছরের পুত্র বাড়িতেই ছিল। গোবিন্দ বাবুর স্ত্রী ছেলেকে ঘরে রেখে কাজ করছিলেন। সকাল দশটা নাগাদ তিনি লক্ষ্য করেন ঘরে তার ছেলে নেই। তারপর যথারীতি ছেলেকে খুঁজতে থাকেন। হঠাৎই বাড়ির পাশের পুকুরে ছেলের দেহ ভেসে উঠতে দেখে কান্নায় ভেঙে পড়ে শিশুর মা। তার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের মানুষ। শিশুটিকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত শিশুর এক আত্মীয় জানিয়েছেন, "সকালে শিশুটির বাবা ঘরে ছিল না। মা বাড়ির কাজ করছিল। চিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি শিশুটির দেহ ভাসছে পুকুরের মধ্যে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের লোকজন সহ গ্রামের সকলে খুব দুঃখিত।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের