নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সম্পূর্ণ বিনামূল্যে রানাঘাট থ্যালাসেমিয়া স্ক্রীনিং সেন্টার এখন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পরিষেবার স্তম্ভ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের দ্বারা পরিচালিত এই কেন্দ্র মূলত থ্যালাসেমিয়া রোগ নির্ণয় সহ বাহক শনাক্তকরণের কাজ করে থাকে। বর্তমানে বহু মানুষ বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে এই সেন্টারে আসছে।
সরকারি নির্দেশ অনুযায়ী ব্লকের বিভিন্ন হাসপাতাল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে এই কেন্দ্রে পাঠানো হয়। এছাড়াও সচেতনতা বাড়াতে সেন্টারের বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা ব্লকগুলিতে গিয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে তথ্য দেয় আর রক্তের নমুনা সংগ্রহ করে। পরে সেই নমুনা রানাঘাট সেন্টারে পরীক্ষা করে রিপোর্ট নির্দিষ্ট ব্লকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। যেখানে কলকাতায় থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ হয় সেখানে রানাঘাট কেন্দ্রটি বিনামূল্যের পরিষেবা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে।
সংস্থার ডিরেক্টর ড. রবীন্দ্রনাথ হালদার জানিয়েছেন, "আজ আমাদের এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এখানে আজ নদীয়া জেলা পরিষদ, রানাঘাট ১নং ব্লকের সভাপতি সহ বিডিও উপস্থিত ছিলেন। আমাদের এখানে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য যে মেশিন ব্যবহার করা হয় তা বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর। আমাদের উদ্দেশ্য সমাজের মানুষকে সচেনতন করা যাতে আগামীদিনে একটিও সদ্যোজাত শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে জন্ম না নেয়।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের