নিজস্ব প্রতিনিধি , নদীয়া - জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে চাকদহ শহরে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তালিকা সংশোধনের স্বচ্ছতা, নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনিক ত্রুটি না অবহেলা-কী কারণে এমন গরমিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , চাকদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ লাহিড়ী। ২০০২ সাল থেকে ধারাবাহিকভাবে ভোটার তালিকাভুক্ত থাকা সত্ত্বেও সম্প্রতি হালনাগাদ প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। বাড়িতে বিএলও (BLO) ইনুমারেশন ফর্ম দিয়ে গেলে পরিবারের সদস্যরা নির্ভুল তথ্য পূরণ করে তা জমা দেন।

সম্প্রতি খসড়া তালিকা প্রকাশের পর চরম বিস্ময়ের সৃষ্টি হয়। নথিতে স্ত্রী, কন্যার নাম থাকলেও সোমনাথ লাহিড়ীর পরিচয় অনুপস্থিত। সরকারি রেকর্ডে তাঁকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সংশ্লিষ্ট ব্যক্তি।
ঘটনা প্রসঙ্গে সোমনাথ বাবু জানান, 'আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছি, অথচ কাগজে কলমে আমাকে প্রয়াত বানিয়ে দেওয়া হয়েছে। নাগরিক হিসেবে এমন অভিজ্ঞতা অপমানজনক। যদিও এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর, ডিএলএ অফিসে জানানো হয়েছে। সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের