নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ আমলের ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারের দাবিতে অভিযান চালাল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায় বলরামপুর বাজার এলাকায়। যদিও শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এই এলাকায় অবস্থিত ছিল একটি রাজবাড়ি। যার একাধিক ধ্বংসাবশেষ এখনও সেখানে দেখা যায়। অভিযোগ, সেখানকার ঐতিহাসিক স্নানাগারটির পাশ দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যাতায়াতের ফলে ধীরে ধীরে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই স্থাপত্য সংরক্ষণের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়া হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।
কিন্তু সম্প্রতি কয়েকজন স্থানীয় ব্যক্তি নিজেদের সুবিধার্থে ওই ঐতিহাসিক কাঠামোর উপর দিয়ে একটি রাস্তা তৈরির কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেসর ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকেও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর প্রায় ১২টা নাগাদ বাজার এলাকায় উপস্থিত হন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা এবং প্রতিবাদ জানান।

তাঁদের দাবি, পরিকল্পিতভাবে এলাকার ইতিহাস ধীরে ধীরে মুছে দেওয়ার প্রয়াস চলছে। কারও ব্যক্তিগত জমিতে, বিশেষ করে যেখানে ঐতিহ্যের সঙ্গে স্মৃতি জড়িয়ে রয়েছে, সেখানে স্বার্থসিদ্ধির জন্য এমন কাজ করা উচিত নয়। সংগঠনের অভিযোগ, প্রথমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হলেও তাতে ফল মেলেনি। উল্টে বিরোধী পক্ষ ইচ্ছাকৃতভাবে মহিলাদের সামনে এনে বচসার পরিস্থিতি তৈরি করে কর্মীদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে।
পাশাপাশি উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় গালিগালাজ, ফ্লেক্স ছিঁড়ে ফেলা এবং রাজবংশী সমাজের প্রতীক হিসেবে ব্যবহৃত হলুদ গামছা টানাটানির ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিয়ে ওই রাজ আমলের স্নানাগারটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি সংগঠনের। যদিও আন্দোলনকারীদের ধারণা, এই দখলদারির ঘটনায় প্রশাসনের কিছু অংশের নীরব সমর্থন ছিল।
সংগঠনের সদস্য পার্থ বর্মন বলেন, 'কারও ব্যক্তিগত জায়গা জোর করে দখল করা যায় না, বিশেষ করে সেখানে যখন ইতিহাসের স্মৃতি জড়িয়ে থাকে। অন্তত সেই ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো উচিত ছিল। আমাদের ধারণা, এই ঘটনার পেছনে প্রশাসনের কিছু অংশের মদত থাকতে পারে। অতীত রক্ষার প্রশ্নে রাজবংশী সমাজ কখনও আপস করবে না'।
কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেসর ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল কুমার নারায়ণ বলেন, 'পশ্চিমবঙ্গ সরকার এই জেলাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। সেই অনুযায়ী বহু ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই প্রশাসন এই স্নানাগারটিকেও সংরক্ষণের আওতায় আনুক। শুধু এই স্থান নয়, ভবিষ্যতে অন্য কোথাও এ ধরনের দখলের চেষ্টা হলে তার বিরুদ্ধেও আমরা আন্দোলনে নামব'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের