নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। অতি সক্রিয় মৌসুমি বায়ুর জেরে আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণ শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য ও ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-সহ হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মাঝেমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই পরিস্থিতি দেখা যেতে পারে প্রতিবেশী সিকিমেও। সপ্তাহান্তের দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, হড়পা বান এবং নদীর জলস্তর বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। ৩০ জুন পর্যন্ত পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক থাকতে পারে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যটকদের উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের