নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - হোমের তালা ভেঙে পালিয়ে যায় ১০ জন মহিলা। ফের তাঁদের গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ৩ জন ভারতীয় নাগরিক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে পালালেন অভিযুক্তরা? নিরাপত্তা ব্যবস্থায় কতটা খামতি ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের দোলতলা এলাকায়। সেখানে একটি হোমে বহু আবাসিক থাকে। সোমবার গভীর রাতে পালিয়ে যায় ১০ জন। তাঁদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। বিষয়টি জানাজানি হতেই মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে হোম কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ১০ জনকেই উদ্ধার করে পুনরায় গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। জেলা পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, বেশ কিছুদিন ধরেই হোমের কর্তৃপক্ষের সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল মহিলাদের। সেই কারণেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বারাসাত আদালতে তোলা হয়েছিল ধৃতদের।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের