নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা বেতন পরিকাঠামোর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে হলদিয়ায় উত্তেজনা ছড়ায়। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেও নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আন্দোলনে নামেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া রিফাইনারি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর অন্যতম প্রধান তৈল শোধনাগার। যেখানে কয়েকশো কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, ৭ তারিখের মধ্যে পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা কখনও ১৫, ২০ তারিখ, এমনকি মাসের শেষ দিন পর্যন্ত গড়িয়ে যায়। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এছাড়াও দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে উপার্জনের পরিমাণ এক জায়গাতেই রয়েছে। এ নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার সকালে কারখানার গেটের সামনে অবস্থানে বসেন প্রতিবাদীরা। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, সংস্থার কাছ থেকে সদুত্তর না পেলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি জারি থাকবে।
আন্দোলনকারী প্রসেনজিৎ দেবনাথ জানান, 'আমরা ১০ থেকে ১৫ বছর ধরে এখানে হাড়ভাঙা খাটুনি খাটছি, অথচ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। ম্যানেজমেন্টের কাছে আমাদের ন্যূনতম দাবিদাওয়া রাখা হয়েছে। সিওডি-সহ অধিকারটুকু বুঝিয়ে দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি না মানা পর্যন্ত এই লড়াই চলবে। যতদিন প্রয়োজন, গেটের সামনেই বসে থাকব'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের