নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আরজি কর কান্ডে অভয়ার দেহ দ্রুত সৎকারের অভিযোগে নতুন পদক্ষেপ গ্রহণ পুলিশের। এই ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ জনতাদের তাদের লক্ষ্য করে ডিমনিক্ষেপের ঘটনাও ঘটে। ঘটনাটিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে অভয়ার মৃত্যুর পর তার দেহ দ্রুত সৎকার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে খড়দহ থানায় মামলা দায়ের করা হয়। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ফের আরজি কর কান্ডের ফাইল নতুন করে খোলা হয়। এরপর মামলার তদন্তে নেমে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে করে নির্মল ঘোষকে নিয়ে আসা হয় খড়দহ থানায়।
আদালতে পেশ করার সময় ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে ডিম, কাদা, জুতো ছোঁড়া হয়। বাদ যায়নি কিল,চড়, লাথি, ঘুষিও। খড়দহ থানার পুলিশ হেলমেট পড়িয়ে তাদের প্রিজন ভ্যানে তোলে। মামলায় আরও এক অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে এক মহিলা আইনজীবীর বক্তব্য,'অভিযুক্ত ১ কোটি টাকার ডিয়ার লটারি চুরি করেছে। এই কাজে তার ছেলেও জড়িত ছিল। অভিযুক্তের ফাঁসি হওয়া উচিত যা দেখে প্রয়াত অভয়া শান্তি পাবে। এই গ্রেফতারের খবর আসার পর সারা পশ্চিমবঙ্গবাসী খুশি হয়েছে। ওপর থেকে যেন পুষ্পবৃষ্টি হচ্ছে।
অভয়ার বাবা-মা যখন চিৎকার করে এই ব্যক্তি দায়ী বলে অভিযোগ করেছিলেন, তখন তৎকালীন তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তবে বিজেপি সরকার মাত্র ৪ মাস ক্ষমতায় এসেই কীভাবে অপরাধীকে গ্রেফতার করতে হয় তা দেখিয়ে দিয়েছে। অভিযুক্ত ওড়িশায় পালিয়ে আত্মগোপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হতো। আমার আশা, পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনায় জড়িত আরও বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের