নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - হাসপাতালে চিকিৎসা করাতে এসে টাকা চুরির অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন খোদ রোগী। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং অঞ্চলে। ইতিমধ্যেই তৎপর হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার পর নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালদি গ্রামের বাসিন্দা গৃহবধূ সোনালী মণ্ডল। বেশ কিছুদিন ধরে শরীর খারাপ থাকায় শুক্রবার ক্যানিং হাসপাতালে আসেন ডাক্তার দেখাতে। প্রথমে বহির্বিভাগে টিকিট সংগ্রহ করে মহিলা বিভাগের ৪ নম্বর কক্ষে লাইনে দাঁড়ান। এমন সময় ব্যাগ খুলে টিকিট বের করতে গিয়ে খেয়াল করেন উধাও একটি ৫০০ টাকার নোট। চারদিক তন্নতন্ন করে খুঁজেও অর্থের কোনও হদিশ মেলেনি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভিড় জমে যায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ছুটে আসেন কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মী ও সিভিল ভলান্টিয়াররা। ঘোষণা করেন, কেউ যদি টাকা কুড়িয়ে থাকেন বা ভুলবশত নিয়ে থাকেন তাহলে অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। নচেৎ ক্যামেরা পরীক্ষা করে কাউকে শনাক্ত করা গেলে তাঁর কঠোর শাস্তি হবে বলে জানানো হয়। তবে এরপরও কোনও সাড়া মেলেনি।
ঘটনা প্রসঙ্গে সোনালী মণ্ডল জানান, 'টাকাটা চুরি হয়েছে নাকি পড়ে গিয়েছে সেটা নিশ্চিত করে বলতে পারছি না। চিকিৎসার প্রয়োজনে সঙ্গে এনেছিলাম। আমরা গরীব মানুষ, আমাদের কাছে এই পরিমাণ অর্থ অনেক। ফেরত পেলে ভীষণ উপকৃত হতাম'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের