নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বেআইনি নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বার্তা আরও একবার স্পষ্ট করে দিল রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর এবার হাওড়াতেও নামল বুলডোজার। সোমবার দুপুরে চ্যাটার্জি হাট এলাকায় বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু করে হাওড়া পুরসভা।
সোমবার শরৎ চ্যাটার্জি রোডের ২৭ নম্বর এলাকায় বুলডোজার এবং বিশাল পুলিশবাহিনী নিয়ে পৌঁছান পুরসভার আধিকারিকরা। এরপর শুরু হয় নির্মীয়মাণ বহুতলের একাংশ ভাঙার কাজ। জানা গেছে, জমির মালিক বিষ্ণুপদ দত্তের পুরনো বাড়ি ভেঙে সেখানে ফ্ল্যাট তৈরির কাজ করছিলেন প্রোমোটার পঙ্কজ দত্ত। প্রায় ৯ মাস আগে শুরু হওয়া সেই নির্মাণের জন্য তিনতলা পর্যন্ত অনুমোদন ছিল।
তবে অভিযোগ, নিয়ম ভেঙে ছয়তলা পর্যন্ত নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় নতুন সরকার। সেই নির্দেশের পরই হাওড়া পুরসভা শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ খতিয়ে দেখা শুরু করে। প্রাথমিকভাবে অন্তত ছয়টি বহুতলকে চিহ্নিত করা হয়েছে, যেগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের