নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে হালিশহরে নিহতের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলার পরই হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার সকালে মন্ত্রী অর্জুন সিং, সুমনা সরকার, স্থানীয় বিধায়ক, রাজ্য পুলিশের ডিজি এবং ব্যারাকপুরের সিপিকে সঙ্গে নিয়ে হালিশহরে পৌঁছান শুভেন্দু অধিকারী। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। পরিবারের বক্তব্য শোনার পর ঘটনাটির গুরুত্ব বুঝে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং ঘটনার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার কথা জানান তিনি। পাশাপাশি সাধারণ তদন্তের পরিবর্তে ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলাশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, 'পুলিশ লকআপে মারা গিয়েছেন, তা দিনের মতো সত্যি। কতটা অত্যাচারে মারা গিয়েছেন, তা আমি বলতে পারব না। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ কিছু বলা যাবে না।' তিনি আরও বলেন, 'একটা লিখিত চিঠি আমাকে মৃতের স্ত্রী দিয়েছেন। মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেননি। তাই কৃতজ্ঞতা জানিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন। ওরা দেখা করেননি। দাদা শুধু বলেছিলেন বিচার চাই। বিচার দিতে পারবে রাজ্য প্রশাসন। এটা বড় পাওনা।'
অন্যদিকে, নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে একাধিক সাহায্যের ঘোষণা করেন শুভেন্দু। মৃতের স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদে প্রথমে ১২ মাস ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে, পরে নিয়ম অনুযায়ী গ্রুপ ডি পদে উন্নীত হওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নিহতের দুই সন্তানের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকার চেকও দেওয়া হয়েছে।
হালিশহরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ' বাংলার রাজনীতিতে পুলিশের গুলি চালানো, রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, বন্দুকবাজি এবং পুলিশের কিংবা রাজনৈতিক হেফাজতে অনেক খুন হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উদাহরণ দেখাতে পারবেন না যে কোনও মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ভিন্ন মত পোষণ করা কারও বাড়িতে এসেছেন। যা এখন দেখতে পাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উপর ভরসা রেখেছেন পরিবারের লোকজনেরা এটাই বড় ব্যাপার।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের