নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে জমিতে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক এক ভারতীয় যুবক। অভিযোগ, প্রকৃত পাচারকারীর রেখে যাওয়া সোনার কারণে সন্দেহের জালে পড়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ ছড়িয়েছে সাহাপুর সীমান্ত এলাকায়।
নদীয়ার তেহট্ট থানার সাহাপুর এলাকার বাসিন্দা মিজারুল রহমান শেখ ওরফে মিজান পেশায় কৃষিকাজ করেন। পরিবারের একমাত্র ছেলে মিজানই দেখাশোনা করেন তাদের অল্প জমিজমা। মা–বাবার দাবি, তাদের কিছু জমি কাঁটাতারের ওপারে, জিরো লাইনের একেবারে পাশে। নিয়মমাফিক রবিবার তিনি ৫৮ নম্বর গেটে বিএসএফ ক্যাম্পে ভোটার কার্ড ও সাইকেল জমা দিয়ে ওই জমিতে ঘাস কাটতে যান।
জানা যায়, ঠিক সেই সময় কোনও বাংলাদেশি ব্যক্তিকে ধাওয়া করে বিজিবি। পালানোর সময় ওই ব্যক্তি তার কাছে থাকা সোনা মিজানের বস্তায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি বুঝে ওঠার আগেই বিজিবি মিজানকে ধরে ফেলে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার কারণে তাকে পাচারকারী সন্দেহে আটক করে।
মিজানের মা জানান, ছেলে প্রতিদিনের মতোই জমিতে ঘাস কাটতে গিয়েছিল। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার প্রথমে বিএসএফ ক্যাম্পে খোঁজ নেয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, মিজানকে সোনা পাচারের অভিযোগে বিজিবি আটক করেছে, ফলে তাদের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয়। যদিও পরিবারের দাবি, তাদের ছেলে সম্পূর্ণ ভাবে নিরপরাধ। পরিবারের পক্ষ থেকে দ্রুত মিজানকে উদ্ধারের আর্জি জানানো হয়েছে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের