নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - গাছের তলা থেকে উদ্ধার একাধিক ভুয়ো ভোটার কার্ড। ঘটনাটি ঘটে সালানপুর থানার লহাট এলাকার এক জঙ্গলের গাছতলায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
সূত্রের খবর , সালানপুর থানার লহাট এলাকার এক জঙ্গলের গাছতলায় মঙ্গলবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় একাধিক ভোটার কার্ড। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রচুর সংখ্যক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন গাছ তলায়। এরপর বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে সেই সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশি তদন্তে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , ভোটার কার্ডগুলি ভুয়ো হওয়ায় ফেলে রেখে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলিতে চিত্তরঞ্জন এলাকার ঠিকানা উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই কার্ডগুলি সেখানে ফেলে রেখে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে।
এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অনিমেষ মাঝি জানান , ''আমরা এখানে এসে দেখি গাছের তলায় অনেক গুলো ভোটার কার্ড পরে আছে। ভোটার কার্ড গুলোতে ঠিকানা দেখে মনে হচ্ছে এগুলো আমাদের চিত্তরঞ্জন এলাকার মানুষেরই। এখানের কিছু ভুয়ো ভোটার ফেলে রেখে গেছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি বিষয়টা। তারপর ওনারা এসে ভোটার কার্ড গুলো নিয়ে যায়। তারা তদন্ত করছেন বিষয়টি।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের