নিজস্ব প্রতিনিধি , হাওড়া - চ্যাটার্জিহাটের ক্যারি রোড এলাকায় একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলা অনৈতিক কাজকর্মের অভিযোগে সরাসরি ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা আর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রাতের অন্ধকারে একটি ফ্ল্যাটকে ঘিরে হঠাৎই তৈরি হলো উত্তেজনা। এই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরেই চলছিল মধুচক্রের আসর। বারবার আপত্তি জানানো সত্ত্বেও কথায় কাজ হয়নি। বুধবার রাতে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বিজেপি নেতা মানসের সহযোগিতায় সোমনাথ সাহা এক অপরিচিত মহিলাকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢোকার সময় তাদের নজরে পড়েন। এরপরই তাকে ঘিরে ধরেন কয়েকজন মহিলা। সোমনাথকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হলেও , শেষ পর্যন্ত তিনি বাসিন্দাদের হাত থেকে বেরিয়ে পালিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানসের বিরুদ্ধে তাদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন কয়েকজন বাসিন্দা। এই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চ্যাটার্জিহাট থানায় স্মারকলিপি জমা দেন স্থানীয়রা।পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
অভিযুক্ত মানস পুরকায়স্থের দাবি, তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। মা স্ত্রীকে নিয়েই এই ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করেন। কোনও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তার যোগ নেই। কিছু মানুষ পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
সত্যিই কি কোনো অসামাজিক কাজ চলছিল নাকি এটি ব্যক্তিস্বার্থের বিরোধিতা , তা স্পষ্ট নয়। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে সব দিক খতিয়ে দেখছে। ঘটনার প্রকৃত সত্য জানতে তদন্তের দিকেই তাকিয়ে স্থানীয়রা।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের