নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বঙ্গভোটের ফল প্রকাশের পর ফের রাজনৈতিক সমীকরণে বড়সড় ধাক্কা। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক মণিরুল ইসলাম। শুধু দল ছাড়াই নয়, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও শোনা গেল তার গলায়।
একুশের বিধানসভা নির্বাচনে ফরাক্কা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মণিরুল ইসলাম। কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে তাকে টিকিট না দিয়ে তৃণমূল প্রার্থী করে সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামকে। সেই সিদ্ধান্ত ঘিরেই দলের অন্দরে ক্ষোভ বাড়ছিল বলে রাজনৈতিক মহলের দাবি। ভোটের আগে থেকেই কার্যত বিদ্রোহী মনোভাব নিয়েছিলেন মণিরুল।
এবার ভোটে তৃণমূলের ভরাডুবির পর নিউ ফরাক্কায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। সেখানে দাঁড়িয়েই রাজ্যের নতুন সরকারের ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন তৃণমূল নেতা। তার বক্তব্য, 'দুর্নীতি, কাটমানি, দাদাগিরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হতো।'
মনিরুল আরও স্পষ্ট করে জানান, সম্মান না থাকলে কোনও রাজনৈতিক দলে থাকা সম্ভব নয়। তাই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। যদিও ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে চাননি। তবে জানিয়েছেন, খুব শীঘ্রই নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ করবেন।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের