নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ডাক্তারিতে ভর্তি করানোর টোপ দিয়ে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এক কাউন্সেলিং সংস্থার বিরুদ্ধে। নামী মেডিক্যাল কলেজে ভর্তি করানোর প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় ৩৫ লক্ষ টাকা নেওয়া হয় এক তরুণীর বাবার কাছ থেকে । পরে মাত্র ১০ লক্ষ টাকা ফেরত দিয়ে বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোদপুরের বাসিন্দা তরুণীটির বাবা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। ২০২২ সালে মেয়েকে ডাক্তারিতে ভর্তি করানোর জন্য যোধপুর গার্ডেনে ওই কাউন্সেলিং সংস্থার অফিসে যোগাযোগ করেন তিনি। একটি নামী মেডিক্যাল কলেজে মেয়েকে ভর্তি করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। নিট পাশ করলেই ভর্তি করানোর ব্যবস্থা করা হবে, তা সম্ভব না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল কাউন্সেলিং সংস্থার তরফে। কিন্তু তার কোনোকিছুই না হওয়ায়, তরুণীটি ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত কাউন্সেলিং সংস্থার অফিস দক্ষিণ কলকাতার লেক এলাকায় হওয়ায়, জিরো এফআইআর করে মামলাটি লেক থানায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তরুণীর বাবার অভিযোগ, মেয়ের ভর্তির জন্য সংস্থার কর্ণধারকে কয়েক দফায় মোট ৩৫ লক্ষ টাকা দেন তিনি। কিন্তু ১ বছর অপেক্ষা করেও মেয়ের ভর্তি করানো সম্ভব হয়নি। পরে সংস্থার তরফে জানানো হয়, তারা আর ভর্তি করানোর ব্যবস্থা করতে পারবে না। বহুবার অনুরোধের পর ১০ লক্ষ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ২৫ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন অভিযুক্ত। এরপরই পুলিশের দ্বারস্থ হন তারা। অভিযুক্তকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের