নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাঁচরাপাড়ায়। তাঁকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। কোথাও আবার প্রার্থীকে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান সাধারণ মানুষ। সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন চরমে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিজপুর আসন থেকে এবার নতুন মুখ সুদীপ্ত দাসের ওপর আস্থা রেখেছে গেরুয়া শিবির। সেই সূত্রেই রবিবার বিকেলে তিনি সমর্থকদের নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নামেন। কিন্তু অভিযোগ, তৃণমূলের কিছু সদস্য ইচ্ছাকৃত তাঁর যাত্রাপথের ধারের লাইটপোস্টে মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান ও গান বাজিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালায়। এমনকি বিভিন্ন জায়গায় দেওয়ালে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টারও চোখে পড়ে। নানান প্রতিবন্ধকতার মুখেও শেষ পর্যন্ত কর্মসূচি সম্পন্ন করেন প্রার্থী। এ প্রসঙ্গে সুদীপ্ত দাসের বক্তব্য, এটি সম্পূর্ণভাবে তৃণমূলের I-PAC পরিচালিত একটি পরিকল্পিত ছক। তাঁর কথায়, শাসক দল এখন দলীয় শক্তিতে নয়, এজেন্সির ভরসায় চলছে।

এছাড়াও প্রচারপর্বে তিনি একটি বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় দেখিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করেন। পাশাপাশি বর্তমান শাসকদলের প্রার্থী সুবোধ অধিকারীকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে তাঁকে ‘কুখ্যাত দুষ্কৃতী’ ও ‘খুন খারাপির নায়ক’ বলে উল্লেখ করেন। সুদীপ্ত দাস স্মরণ করিয়ে দেন অসীম বসুর অন্তর্ধানের কলঙ্কিত ইতিহাসের প্রসঙ্গ। তিনি আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষ আজ এই ‘দুর্যোধন-দুঃশাসন’, তোলাবাজির হাত থেকে মুক্তি চায়। এদিন আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তনের পক্ষে সাড়া দিচ্ছে।

সুদীপ্ত দাস জানান, 'মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা কাঠামো তৈরি করেছেন, যেখানে সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে বিপুল অর্থ খরচ করে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে, অথচ সরকার উন্নয়নের জোয়ারের দাবি করছে। এই দুর্নীতির অবসান ঘটিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের