নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের বছরেই বাংলায় সরকার বদলের ডাক। ব্যারাকপুরের সভা থেকে বিজেপি কর্মীদের সামনে স্পষ্ট টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দৃঢ় কন্ঠে তার ঘোষণা, এবার বাংলায় সরকার গড়বে বিজেপি, তৃণমূলের পতন অনিবার্য।
চলতি বছরই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনী লড়াইকে সামনে রেখেই ব্যারাকপুরের সভা থেকে রাজনৈতিক তুফান তুললেন অমিত শাহ। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার রাজ্যে বিজেপিকে ৪৫ শতাংশের বেশি ভোট পেতেই হবে এবং অন্তত ৫০ শতাংশ আসনে জয় নিশ্চিত করতে হবে। তার দাবি, এবার বিজেপি শুধু সরকার গড়বেই না, বিপুল ভোটে ক্ষমতায় আসবে।
শাসক দলকে নিশানা করে শাহ বলেন, 'মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতাদি। আজ বাংলায় মায়ের কোনও নিরাপত্তা নেই, মাটি অনুপ্রবেশকারীরা হজম করেছে। মানুষ সিন্ডিকেট নিয়ে বিপর্যস্ত। তিনটির রক্ষা করতে হলে বিজেপির সরকার গড়তে হবে।’
দেশজুড়ে বিজেপির সাফল্যের উদাহরণ টেনে শাহ বলেন, ' টানা তিন বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। অন্ধ্রে আমরা সরকার গড়েছি। ওড়িশায় প্রথম বার গড়েছি সরকার। অরুণাচলে তিন বার সরকার গড়েছি। দিল্লির পরে বিহারে গড়েছি। ২০২৬ সালে কেরলে তিরুঅনন্তপুর পুরসভায় প্রথম বার বিজেপি জিতেছে। মুম্বইয়েও পুরসভা ভোটে জিতেছি। এ বার বাংলার পালা।'
মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিতে গিয়ে শাহ বলেন, 'আমায় পরিহাস করেন মমতাদি। রামসেতু যখন হয়েছিল, তখন রাবণও পরিহাস করেছিল ভেবেছিল কেউ তাকে হারাতে পারবে না। ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট মিলেছে। ২০২১ সালের বিধানসভায় ৭৭টি আসন পায় বিজেপি। শুভেন্দু বিরোধী দলনেতা। এ বার ৩৮ শতাংশ থেকে ৪৫ শতাংশে লাফ দেবে বিজেপি।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের