নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পরিবর্তনের আবহে দীর্ঘদিনের জবরদখল হঠাতে চলল বুলডোজার। প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ব্যক্তিগত জায়গা আটকে রাখার যে নালিশ উঠেছিল, এই আবহে তা মুক্ত করলেন জমির মালিকরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল বিধানসভায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাঙ্গুলী পাড়ার বাসিন্দা কাজলী গাঙ্গুলী পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। অভিযোগ, ২০২২ সালে তার বাড়ির পাশে থাকা একটি নিজস্ব জায়গায় জোরপূর্বক বিশ্ব বাংলা লোগো দিয়ে পার্ক গড়ে তুলেছিলেন তৎকালীন বিধায়ক সোমনাথ শ্যাম। মঙ্গলবার রাজ্যে রাজনৈতিক রদবদল সম্পন্ন হতেই দখল হওয়া জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেন ভুক্তভোগী পরিবার। বুলডোজার দিয়ে বেআইনি কাঠামো ভেঙে ফেলার সময় সেখানে গেরুয়া শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, তারা বিষয়টিকে পরিবারের ব্যক্তিগত ব্যাপার বলে উল্লেখ করেছেন। দীর্ঘ ৩ বছর পর নিজেদের সম্পত্তি ফিরে পাওয়ায় স্বস্তিতে ওই পরিবার।
জমির মালিক কাজলী গাঙ্গুলী জানান, ‘আমাদের জায়গার ওপর জোর করে বিশ্ব বাংলা লোগো তৈরি করেছিল তৃণমূল। সোমনাথ শ্যাম এই কাজ করেছিলেন। এমনকি তিনি আমাকে বলেছিলেন, যদি পার্টিকে ৬ লক্ষ টাকা দিই তবেই কাজ বন্ধ হবে। তারা ওখানে দলীয় কার্যালয় করার পরিকল্পনা করেছিল, কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি। বিগত ৩ বছর ধরে জায়গাটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। আজ জবরদখলমুক্ত হওয়ায় আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম’।
এক বিজেপি কর্মী জানান, ‘এই বিষয়টি বিজেপির সঙ্গে যুক্ত নয়। শুনেছি বাড়ির মালিকেরা অনেক আবেদন নিবেদন করেছিলেন প্রাক্তন বিধায়কের কাছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা খবর পেয়ে মানবিক খাতিরে পরিস্থিতি দেখতে এসেছি। দলের তরফেও আবেদন জানিয়েছি যাতে সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তি রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। সুস্থ গণতান্ত্রিক পরিবেশে কারও জায়গা দখল করা বরদাস্ত করা হবে না’।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের