নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - দুই পুলিশকর্মীর মধ্যে চরম বচসা থেকে শেষমেষ গুলির লড়াই। সার্ভিস রিভলভার দিয়েই একে অপরকে হামলা। ঘটনায় গুরুতর আহত হন সাব ইনস্পেকটর। গ্রেফতার করা হয়েছে এএসআইকে। হেফাজতে নিয়ে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , আহত সাব ইনস্পেকটরের নাম বিনোদ তামাং। গ্রেফতার করা হয়েছে উমেশ ছেত্রীকে। ঘটনাটি দার্জিলিংয়ের ডালি পুলিশ লাইনের। বচসা হঠাৎ চরম আকার নিতেই হাতাহাতি , আর সেখান থেকেই গুলির লড়াই। লাগাতার গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাব ইন্সপেক্টরকে। তার পায়ে গুলি লেগেছে। তিনি আপাতত বিপদমুক্ত।
ধৃত এএসআইকে আদালতে তুলে ফের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কি কারণে বচসা , সেটা খতিয়ে দেখেছে পুলিশ। অভিযুক্তের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তবে ইচ্ছাকৃতভাবে গুলি চালালে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে তাকে। ঘটনা প্রসঙ্গে এখনও মুখ খোলেননি অভিযুক্ত এএসআই। পাশাপাশি আহত পুলিশকর্মীর দিকেও নজর রাখা হচ্ছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের