নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে দলবদলের রাজনীতি অব্যাহত। এরই মধ্যে শাসক শিবিরে বড়সড় ভাঙন। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের ক্ষোভের রেশ কাটতে না কাটতেই এবার দল ছাড়ার ঘোষণা করলেন হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি। ভোটের মুখে একের পর এক দলবদল রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে।
দীর্ঘদিন ধরে সরাসরি দলের সঙ্গে যুক্ত রাজু সাহানি। দুবারের কাউন্সিলর হওয়ার পাশাপশি প্রথমে তিনি বীজপুর বিধানসভা এলাকার চেয়ারম্যান ছিলেন পরে ২০২২ সালে তাকে চেয়ারপার্সন করা হয়। কিন্তু তার সিবিআইয়ের কেসে তার নাম জড়িয়ে যাওয়ায় পদ থেকে বহিষ্কৃত করা হয়। এরপর থেকে প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরেই ছিলেন তিনি। তার বাবা লক্ষণ সাহানিও হালিশহর পুরসভার চেয়ারম্যান ছিলেন। কিন্তু সম্প্রতি দলের কার্যকলাপে কোণঠাসা বোধ করায় এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজু সাহানি।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। রাজু সাহানি বলেন, 'বিগত তিন বছর ধরে আমার সঙ্গে যে ব্যবহারটা হয়েছে। আমাকে দলের ভিতরে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে সেই কারণেই আমি দল ছাড়ার নিয়েছি। আমি রাজনীতির মানুষ আমি সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই কিন্তু আমাকে কোন কাজ করতে দেওয়া হয়নি। তাই আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।'
এদিন রাজু শাহানি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, ' তৃণমূল ছেড়ে আমি বিজেপিতে যোগদান করছি। কারণ, ভারতীয় জনতা পার্টি যেভাবে মোদিজি ও অমিত শাহের নীতি আদর্শে গোটা ভারতে নিজেদের প্রভাব বিস্তার করছে। পাশাপশি, সমগ্র ভারতে উন্নয়ন করছে আমি চাই এবার পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসুক। সেই কারণেই আমার বিজেপিতে যোগদান করা।'
সম্প্রতি এই যোগদানের জন্য তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এই প্রসঙ্গে রাজু শাহানি বলেন, ' সম্প্রতি শুভেন্দুদার সঙ্গেও দেখা হয়েছে। উনাকে আমি সবটাই জানিয়েছি , উনি বলেছেন আমাকে দলে নেবেন এবং আশীর্বাদও করেছেন। সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছেন। তবে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি। ওটা দল থেকে ঠিক করা হবে।' তবে দল ছাড়লেও এখনই কাউন্সিলর পর থেকে সোচ্চার না বলেই জানান রাজু শাহানি।
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের