নিজস্ব প্রতিনিধি , বীরভূম - প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। রবিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে আশিসবাবুর মৃত্যুর জন্য সরাসরি কয়েকজন বখাটে ছেলেকে দায়ী করেন তিনি। তার অভিযোগ, সোশাল মিডিয়ায় দিনের পর দিন আশিস বন্দ্যোপাধ্যায়কে অপমান এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছিল। পাশাপাশি, দলের অন্দরেও একজন নামকরা বখাটে রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অনুব্রত।
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে অনুব্রত মণ্ডল বলেন, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার কথায়, আশিসবাবু কখনও জোরে কথা পর্যন্ত বলতেন না। এমন একজন প্রবীণ নেতার মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলার মধ্যেই অনুব্রতের বক্তব্যে উঠে আসে সোশাল মিডিয়ায় আশিসবাবুকে আক্রমণের প্রসঙ্গ। তার অভিযোগ, কিছু বখাটে ছেলে সোশাল মিডিয়ায় আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর এবং নোংরা ভাষায় মন্তব্য করেছিল। সেই অপমানের প্রভাব তার উপর পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
অনুব্রত বলেন, 'সোশাল মিডিয়ায় তাকে অপমান করা হয়েছে। নোংরা নোংরা ভাষা বলেছে।' তার দাবি, আশিসবাবুর মতো একজন মানুষকে এভাবে অপমান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু সোশাল মিডিয়াতেই নয়, দলের অন্দরেও একজন ‘বখাটে ছেলে’ রয়েছে বলে দাবি করেন অনুব্রত। যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আনতে চাননি তিনি। তার বক্তব্য, ওই ব্যক্তির সঙ্গে আশিসবাবুর ভালো সম্পর্কই ছিল। ফলে অনুব্রতের এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলেও জানান অনুব্রত।
মুখ্যমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করে অনুব্রত বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন, আমি পাশে আছি, আমি বিষয়টা দেখব।' তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে বলেই আশাবাদী তিনি। তার দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আশিসবাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের