নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দিল্লিতে খুনের পর পুলিশের চোখ এড়াতে নন্দীগ্রামে এসে গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে নন্দীগ্রাম পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের STF। ধৃত ওয়াসিম ওরফে লম্বুর বিরুদ্ধে দিল্লিতে খুন, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন রকম অপরাধের মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে , বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ওয়াসিম দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় থাকত। সেখানে খুন সহ একাধিক অপরাধের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। দিল্লির উত্তর পশ্চিম জেলা পুলিশের STF গোপন সূত্রে জানতে পারে, খুনের পর তার শশুরবাড়ি নন্দীগ্রামে এসে লুকিয়ে রয়েছে ওয়াসিম। এরপর নন্দীগ্রাম থানার পুলিশের সহযোগিতায় কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, পুরনো দিল্লি পুলিশ রেকর্ড অনুযায়ী ওয়াসিমের বিরুদ্ধে ১২৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চুরি সহ পুলিশের ওপর হামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে। দিল্লিতে খুনের পর নন্দীগ্রামে এসে কার সহযোগিতায় ওয়াসিম গা ঢাকা দিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের