নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দাদাগিরি বেড়েই চলেছে টোটো চালকদের। এবার সরাসরি মহিলা আইনজীবীর গায়ে হাত তোলার অভিযোগ তাদের বিরুদ্ধে। সাধারণের থেকে প্রায় ৭ গুণ বেশি ভাড়া চাওয়ায় তা দিতে অস্বীকার করে আইনজীবী। এরপরই তার গায়ে হাত তোলা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। টোটো চালকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছে আইনজীবিরা।
সূত্রের খবর , ঘটনাটি জলপাইগুড়ি থেকে আসাম গামী রেল পথের রোড ষ্টেশনে। বুধবার কোলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে জলপাইগুড়িতে আসার জন্য রোড রেল স্টেশনে নামেন এক মহিলা আইনজীবী।জলপাইগুড়ি জেলা আদালতে যাওয়ার সাধারণ ভাড়া ৩০ টাকা।দূরত্ব ৪ কিলোমিটার। টোটো চালক ২০০ টাকা দাবি করে। সেই টাকা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত। আইনজীবী সহ তার স্বামীকে মারধর করা হয়।
লিখিত অভিযোগ দায়ের করা হবে থানায়। ঘটনায় আহত আইনজীবী দম্পতি সহ আরও এক। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্মেন্ট প্লিডার তথা রাজ্যে বার কাউন্সিল সদস বিশিষ্ট আইনজীবী গৌতম দাস জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা ।
আইনজীবী গৌতম দাস জানিয়েছেন , "স্বাভাবিকের থেকে অনেক বেশি ভাড়া চাওয়া হয়েছে। রোড রেল স্টেশন থেকে এই ভাড়া হতে পারেনা। জোরজুলুম করলেই তো সবসময় হয়না। দুজনের গায়ে হাত তোলা হয়েছে। যেটা মারাত্মক অন্যায়। ওনারা ব্যক্তিগত ভাবেই অভিযোগ দায়ের করবে তবে আমরা আইনজীবী ভাইরা সবসময় ওনাদের পাশে থাকব।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের