নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল বড় ধাক্কা খেলেও নিজের ঘাঁটি অক্ষত রেখেছিলেন মদন মিত্র। কামারহাটিতে ফের জয়ের মুখ দেখেছিল ঘাসফুল শিবির। আর সেই লড়াকু পারফরম্যান্সের পর এবার তাকে বড় সাংগঠনিক দায়িত্ব দিল দল। নবগঠিত দমদম লোকসভা সাংগঠনিক জেলার সভাপতি করা হচ্ছে এই প্রবীণ নেতাকে। একইসঙ্গে যুব সংগঠনেও বড় রদবদল করেছে ঘাসফুল শিবির। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদে আনা হয়েছে শ্রীদীপ দাসকে।
রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই এই সাংগঠনিক বদলের কথা জানানো হয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সংগঠন নতুনভাবে সাজাতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ব্যারাকপুর ও দমদম মিলিয়ে একটি বড় সাংগঠনিক জেলা ছিল। সেই জেলার দায়িত্বে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এবার আলাদা করে দমদম সাংগঠনিক জেলা গঠন করা হয়েছে। আর সেই জেলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মদন মিত্রের হাতে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও কঠিন সময়েও দলের প্রতি অনুগত থাকার পুরস্কার হিসেবেই বাড়ল তার গুরুত্ব। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি নাটক ‘আ-শক্তি’ দেখতে গিয়েছিলেন। সেই নাটকে অভিনয় করেছিলেন পার্থ ভৌমিক। নাটক শেষে পার্থের অভিনয়ের প্রশংসাও করেন শমীক। অন্যদিকে যুব সংগঠনেও বড় পরিবর্তন আনা হয়েছে।
দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানো হয়েছে সার্থক বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন শ্রীদীপ দাস। যদিও এই পরিবর্তন নিয়ে সার্থকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, 'দল যা সিদ্ধান্ত নিয়েছে, সেটাই মেনে নিয়েছি। এর বেশি কিছু বলার নেই'।গত কয়েক বছরে মদন মিত্রকে ঘিরে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হলেও তিনি কখনও দল ছাড়ার ইঙ্গিত দেননি। বরং বারবার প্রকাশ্যে জানিয়েছেন, নেত্রীর পাশেই থাকবেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও একের পর এক পুরনো ছবি পোস্ট করে নিজের দীর্ঘ রাজনৈতিক সফরের কথা মনে করিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর ঘনিষ্ঠ মহলে মদন মিত্র বলেন, 'দল কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও আমি সবসময় দিদির সৈনিক হিসেবেই কাজ করেছি। কামারহাটির মানুষের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমনই এবার দমদম সাংগঠনিক জেলাতেও কর্মীদের নিয়ে নতুন করে সংগঠন মজবুত করাই আমার প্রধান লক্ষ্য। আগামী দিনে নেত্রীর হাত আরও শক্ত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব'।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের