নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটার তালিকা নিয়ে বিতর্ক থামছেনা। দেশের নাগরিক হিসেবে সমস্ত নথি থাকার পরও নাম বাদ পড়ছে অনেকের। সেই তালিকায় রয়েছেন খ্যাতনামা তারকারাও। এর আগে ভোটার তালিকা নিয়ে বিপাকে পড়েছিলেন রিচা ঘোষ। এবার চূড়ান্ত প্রকাশিত তালিকা থেকে নাম বাদ পড়ল ভারতীয় অ্যাথলিটের। দেশের হয়ে একাধিক পদক জিতেও এবার নাগরিকত্বের পরিচয় দিতে হচ্ছে তাকে। ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত পদকজয়ী অ্যাথলিট। পুনরায় নিজের নাম নথিভুক্ত করতে মরিয়া তিনি।
সূত্রের খবর , ভারতীয় অ্যাথলিটের নাম আতর আলী। বাড়ি রানাঘাটে। দেশের হয়ে বিদেশভূমিতে একাধিক পদক জিতেছেন তিনি। নাগরিকত্বের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে তার কাছে। তাই নাম বাদ যাওয়ার পর থেকেই রানাঘাটের এসডিও অফিস , বিডিও অফিসে চক্কর খাচ্ছেন। এমনকি পুনরায় নাম নথিভুক্ত করার জন্য ডিএম এর সঙ্গেও দেখা করেছেন। জার্মানিতে এশিয়ান গেমসের জন্য এখন পুরোদমে অনুশীলনে জোর দেওয়ার কথা তার। তবে এই সমস্যার প্রভাব পড়েছে প্রস্তুতিতে। ঠিকভাবে অনুশীলন করতে পারছেন না তিনি। আবার এদিকেও এখনও কোনো সুরাহা হয়নি। নির্বাচন কমিশনের কাছে ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন আতর আলী।
হতাশা প্রকাশ করে আতর আলী জানিয়েছেন , "দেশের হয়ে বিদেশের মাটিতে অনেক পদক জিতেছি। একটা সময় নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। এখন দেখছি ডিলিটেড। আগে তো ভোটার তারপর তো ভোট। আমার মত ক্রীড়াবিদকে যে এইভাবে প্রশাসনের দরজায় দরজায় নাগরিকত্ব প্রমাণের জন্য ঘুরে বেড়াতে হবে সেটাই সবথেকে লজ্জার। আমি জানিনা কীভাবে আসন্ন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেব। সত্যি বলতে আমার মানসিক অবস্থা একদমই ঠিক নেই।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের