নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দেনার দায়ে জর্জরিত হয়ে রাতের অন্ধকারে আত্মহত্যা করলেন মধ্যবয়স্ক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের বাগছড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম সন্দীপ রায় (৪৬)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঢাকাপাড়া এলাকার বাসিন্দা সন্দীপ রায় পেশায় একজন মাছ ব্যবসায়ী। আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রি করতেন। স্ত্রী, সন্তানদের নিয়ে তাঁর পরিবার। সহধর্মিণী তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। দু'জনের উপার্জনে কোনওরকমে সংসার চলত।

বুধবার রাতে অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফেরেন তিনি। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। রাতে খাবারের জন্য ডাকা হলেও বেরিয়ে আসেননি। পরে স্ত্রীকে ছেলের পাশে ঘুমোতে বলেন। সেই মতো পরিবারের বাকিরা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।
পরদিন ভোর প্রায় ৫টা নাগাদ স্বামীকে কাজে যাওয়ার জন্য ডাকতে যান স্ত্রী। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মারতেই চক্ষু চড়কগাছ। ফ্যানের সঙ্গে ঝুলছে সন্দীপের নিথর দেহ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এ প্রসঙ্গে মৃতের ছেলে অনাদ্বীপ রায় জানান, 'অন্যান্য দিন বাবা-মা একসঙ্গেই ঘুমান। সেদিন বাবা অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। তাই মা আমার ঘরেই ছিলেন। এমনটা ঘটবে কল্পনাও করিনি। প্রকৃত কারণ বলতে পারব না। তবে কাল সকালেই বাবা বলছিলেন, আড়তে ৫০ হাজার টাকা দেনা হয়ে গেছে কীভাবে মেটাবে বুঝতে পারছিলেন না'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের