নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।সমুদ্রে স্নান করতে নেমে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দীঘা সৈকত এলাকায়।নিরাপত্তা ব্যবস্থা ও স্পিড বোট পরিচালনা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম শেখ বাপন।তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা।সমুদ্রে স্নান করার সময় একটি স্পিড বোট নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর উঠে যায়।বোটের ফ্যানের আঘাতে শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে।তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর স্পিড বোটের চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়।পুলিশ অভিযুক্ত চালক ও বোটের মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও স্পিড বোটগুলির বৈধতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।কীভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের