নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ডেবরার চাকরি দুর্নীতি মামলায় তদন্তে ফের বড়সড় মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জেরার পর এবার সুজয়ের মেদিনীপুরের বাড়িতে হানা সিআইডির। রবিবার ধৃত সুজয় হাজরাকে সঙ্গে নিয়েই মির্জাবাজারের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। প্রায় এক ঘণ্টার অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল বাজেয়াপ্ত করেছে সিআইডি।
ডেবরা চাকরি দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও বাড়িয়েছে সিআইডি। গত ১২ অগাস্ট জেলবন্দি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা। এরপর ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে সুমিত রায়ের সঙ্গেও তাকে মুখোমুখি বসানো হয়। সিআইডি সূত্রে দাবি, দীর্ঘক্ষণ ধরে চলা সেই জেরায় দুজনের বক্তব্যে একাধিক অসঙ্গতি এবং পরস্পরবিরোধী তথ্য সামনে আসে। সেই তথ্যের সূত্র ধরেই তদন্তকারীরা সুজয় হাজরার মেদিনীপুরের বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেন।
রবিবার দুপুরে সিআইডির একটি বিশেষ দল সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় মির্জাবাজারের তার বাসভবনে। বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি নথিপত্রও খতিয়ে দেখেন তদন্তকারীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অভিযান। তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল এবং নথি বাজেয়াপ্ত করে নিয়ে যান সিআইডি আধিকারিকরা। উদ্ধার হওয়া নথিগুলির সঙ্গে ডেবরার চাকরি দুর্নীতি মামলার কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের