নিজস্ব প্রতিনিধি , হুগলী - একদিকে রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া আর সেই আবহেই ডানকুনি থেকে গ্রেফতার হল এক বাংলাদেশি যুবক। ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি যুবক রাসেল সিকদারকে। সঙ্গে উদ্ধার হয়েছে ২১ বছর বয়সী এক তরুণী।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মৃগালা মল্লিক পাড়া এলাকায় অভিযান চালায় ডানকুনি থানার পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় বাংলাদেশি নাগরিক রাসেল সিকদারকে। তার সঙ্গে থাকা এক তরুণীকেও উদ্ধার করে পুলিশ। তরুণী বাংলাদেশি নাকি ভারতীয় সেই নিয়ে এখনও স্পষ্ট কিছু জানতে পারেনি পুলিশ। আপাতত তরুণীকে সুরক্ষিতভাবে একটি হোমে রাখা হয়েছে।
গ্রেফতারের পর রাসেলকে সোমবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। সেখানে পুলিশ তাকে ১০ দিনের হেফাজতের আবেদন জানালে আদালত সেই আবেদন মঞ্জুর করে। ইতিমধ্যেই ধৃতকে হেফাজতে নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। কবে ও কিভাবে রাসেল ভারতে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ঘটনা স্থানীয় কাউন্সিলর জানান, ' এরম কেউ আমাদের ওয়ার্ডে থাকত সেটাই আমি জানতাম না। তবে একটা ফ্ল্যাটে থাকতো কিন্তু ফ্ল্যাটে কারা থাকে সেটা তো সবসময় জানা সম্ভব না এবার থেকে সেটাই জানার চেষ্টা করবো। আইন মেনে তার যা শাস্তি হওয়া দরকার আমি চাইবো সেই শাস্তি সে পাক।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের