নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিধানসভা নির্বাচনকে ঘিরে জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেতা গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে প্রকাশ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন তিনি। আর এই ঘোষণার পরেই পাল্টা কটাক্ষের সুর চড়িয়েছে গেরুয়া শিবির। নির্বাচনের আগে গৌতম দেবের এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান গৌতম দেব। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'আমি আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না। আমি আমার জন্মভূমি শিলিগুড়িতে ফিরে যাচ্ছি।' তার এই মন্তব্যে কার্যত স্পষ্ট হয়ে যায়, আসন্ন নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্র থেকেই লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন তিনি।
একইসঙ্গে, বেশ কিছুটা অভিমানের সুরে তৃণমূল নেতা বলেন, ' ডাবগ্রাম-ফুলবাড়িতে আমি যা কাজ করেছি, আমাদের সরকার যা কাজ করেছে, তা এর আগে হয়নি। কিন্তু লোকসভা নির্বাচনে আমাদের দল আর তারপরে বিধানসভা নির্বাচনে আমি পরাজিত হয়েছি। এখানে কাজ করবে তৃণমূল সরকার আর ভোটে জয় পাবে বিজেপি। এটা হতে পারে না। এমন একজন সাংসদ আর বিধায়ককে জয়ী করেছে এখানকার মানুষ, যারা কোনও কাজ করে না।'
এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানান বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। গৌতম দেব বুঝে গিয়েছেন, দাঁড়ালে আর জিতবেন না। তাই আগে থেকেই সরে যাচ্ছেন।' পাশাপাশি তিনি দাবি করেন, মানুষ গৌতম দেবকে বর্জন করেছে এবং দল থেকেও তিনি টিকিট নাও পেতে পারেন।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের