নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। রামপুরহাটের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তার দেহ মিলেছে একটি সুইসাইড নোটও। কিন্তু চিঠি মিলেছে বলেই ঘটনাটিকে সরাসরি আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার স্পষ্ট বক্তব্য, আশিস বন্দ্যোপাধ্যায় সত্যিই আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা আগে তদন্ত করে নিশ্চিত হতে হবে।
রবিবার দক্ষিণ কলকাতার একটি বাজার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। স্বাভাবিকভাবেই উঠে আসে প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধারের কথা সামনে এলেও অগ্নিমিত্রা পাল বলেন, শুধুমাত্র একটি চিঠি উদ্ধার হয়েছে বলেই মৃত্যুকে আত্মহত্যা বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। তার বক্তব্য, 'তিনি যে আত্মহত্যাই করেছেন, খুন হননি, দেখতে হবে।' ফলে আশিসবাবুর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও সম্ভাবনা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আসা প্রয়োজন বলে মনে করছেন তিনি।
এদিন তৃণমূলকে নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন অগ্নিমিত্রা। তার কথায়, তৃণমূলের প্রত্যেক নেতাই দুর্নীতিগ্রস্ত এমনটা বলা ঠিক নয়। দলের মধ্যেও এমন কিছু মানুষ ছিলেন, যারা সৎভাবে এবং ‘শিরদাঁড়া সোজা’ রেখে রাজনীতি করেছেন। আশিস বন্দ্যোপাধ্যায়কেও সেই ধরনের রাজনীতিকদের একজন হিসেবে দেখছেন কি না, তা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও তার বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের