নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ছাগলের টোপেই শেষমেশ ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি লেপার্ড। দীর্ঘ কয়েকদিনের আতঙ্কের অবসান ঘটল জলপাইগুড়ির একটি চা বাগানে। সোমবার সকালে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছে বন দফতর। কয়েকদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের উপস্থিতিতে চা বাগান শ্রমিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। চিতাবাঘটি ধরা পড়তেই এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসে।
স্থানীয় সূত্রের খবর , সোমবার সকালবেলা চা বাগানের শ্রমিকরা কাজ শুরু করতে গেলে ১৭ নম্বর সেকশন থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। হঠাৎ গর্জনের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত চা বাগান কর্তৃপক্ষকে জানানো হয়। আগেভাগেই বসানো খাঁচায় ছাগল টোপ হিসেবে রাখা হলে শিকারের লোভে চিতাবাঘটি খাঁচায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে খাঁচার দরজা বন্ধ করে সফলভাবে অভিযান সম্পন্ন করে বনকর্মীরা। ধরা পড়া চিতাবাঘটি সুস্থ রয়েছে। পাশাপাশি এলাকায় আর কোনো চিতাবাঘ রয়েছে কি না, তা জানতে নজরদারি চালানো হচ্ছে।

গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় চিতাবাঘের উপস্থিতি শ্রমিকদের জীবনে বড় ঝুঁকি তৈরি করেছিল। এই ঘটনায় কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছিল। চিতাবাঘ ধরা পড়ার পর চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বন দফতরের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অকারণে জঙ্গলের দিকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিকদের। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের