নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের দেশাত্মবোধক ছবির ইতিহাসে অন্যতম আইকনিক সিনেমা বর্ডার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রতিটি চরিত্র দর্শকের মনে গভীর প্রভাব ফেলেছিল। বিশেষ করে ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় সুনীল শেট্টির অভিনয় আজও স্মরণীয়। প্রায় ২৯ বছর পর ফের বর্ডার ২ নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি বর্ডার ২ নিয়ে মুখ খুললেন অভিনেতা সুনীল শেট্টি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া জে.পি. দত্ত পরিচালিত বর্ডার ছবিতে ভারত-পাক যুদ্ধের মাধ্যমে একদল ভারতীয় সেনার বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল। সেই ছবিতে সুনীল শেট্টি অভিনয় করেছিলেন ক্যাপ্টেন ভৈরভ সিংয়ের ভূমিকায়। তবে ছবির শেষদিকে শহিদ হন তার চরিত্র। এদিকে আসন্ন বর্ডার ২ ছবিতে দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিত দোসাঞ্জের পাশাপাশি সুনীল শেট্টির ছেলে অহান শেট্টিকেও। ছেলের এই বড় ছবিতে সুযোগ পাওয়াকে গর্বের বিষয় বলে মনে করছেন অভিনেতা।

সুনীল শেট্টি জানিয়েছেন, "বর্ডার আমার জীবনের এমন একটা ছবি, যেটা আমি কোনওদিন ভুলতে পারব না। যদি আমার চরিত্রটি প্রথম ছবিতে মারা না যেত, তাহলে আমি অবশ্যই বর্ডার ২- এ অভিনয় করতাম। তবে আজ আমার ছেলেকে এই ছবির অংশ হিসেবে দেখতে পেরে আমি ভীষণ গর্বিত।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের